গোসলে নেমে তরুণীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

গোসলে নেমে তরুণীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের


 

সময় সংবাদ ডেস্কঃ


মানিকগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রুবেল হোসেন নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে দুপুরে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের রত্মাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই গ্রামের মুনছের আলীর ছেলে।


ইউপি চেয়ারম্যান গোলাম মনির হোসেন জানান, রত্নাদিয়া খালে গোসল করছিলেন রুবেলের প্রতিবেশী কয়েকজন তরুণী। সেই খালে গোসলের অজুহাতে ওই তরুণীদের উত্ত্যক্ত করেন গোপালখালী গ্রামের শিপন, পারভেজ, রকিসহ তার বন্ধুরা।


বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শিপনদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রুবেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রাখেন শিপন ও তার বন্ধুরা।

পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রুবেল মারা যান।


মানিকগঞ্জ সদর সার্কেলের এডিশনাল এসপি ভাস্কর সাহা বলেন, রুবেল হত্যার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here