বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের একটি গ্রামের স্কুল ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় দেওয়ার ১২ দিন পর গত সোমবার (১৪ জুন) রাতে একই ঘটনায় ধর্ষণের মামলা করেছেন ছাত্রীর মা। ওই ছাত্রী (১৫) বঙ্গেরশ্বরদী এলাকায় একটি স্কুলে ৭ম শ্রেণীতে পড়া শোনা করে। তবে ঘটনার পর থেকে ওই স্কুল ছাত্র পলাতক রয়েছে। জানা যায়, গত ২ জুন সকালে স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিয়ে সকাল ১১টার দিকে পূর্বভাটদি মাঠের ভিতর দিয়ে বাড়ি ফেরার পথে সুগন্ধি গ্রামের বাদশা খার ছেলে হৃদয় খা (১৫) পাশের জোরপূর্ব সালামের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। হৃদয় খা বঙ্গেরশ্বরদী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীতে পড়াশোনা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা ঘটনার দিন ২ জুন হৃদয় খাকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ দিন পর গত সোমবার ১৪ জুন রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে পুনরায় হৃদয় খাকে একমাত্র আসামি করে একই ঘটনায় নারী ও শিশু নির্য়াতন দমন আইন ২০০০ সংশোধনীয় ৩ ( এর ৯ (১), ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে মামলা করেন। 


এ ব্যাপারে মামলার বাদি বলেন, প্রথমে সব কিছু আমরা জানতাম না তাই ধর্ষণের চেষ্টার অভিযোগ দিয়েছিলাম। পরে যখন ধর্ষণের বিষয়টি জানতে পেরেছি। তখন ধর্ষণের মামলা করেছি। 


আসামি হৃদয় খার বাবা বাদশা খা বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে ধর্ষণের মামলা দিয়েছে। 


মামলার তদন্ত কর্মকর্তা জয়নগর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই পলাশ কুমার দাস ধর্ষণ চেষ্টার অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, ওই স্কুল ছাত্রীর মা প্রথমে ধর্ষণ চেষ্টার অভিযোগ দেন। পরে ধর্ষণের অভিযোগ দিয়েছেন এবং ধর্ষণের মামলা হয়েছে। আসামি হৃদয় খাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ওই ছাত্রী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছে সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Post Top Ad

Responsive Ads Here