মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে নতুন করে আরও ৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে। গত শুক্রবার রাতে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন প্রাপ্ত রিপোর্ট ২৬টি। এদের মধ্যে নতুন পজেটিভ ৯ টি। সদর উপজেলায়-২জন, গাংনী উপজেলায়-০ এবং মুজিবনগর উপজেলায় -৭জন। তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত ১২৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৫৪ জন ও মুজিবনগর উপজেলায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ১০জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন। সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

