স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিল বেপরোয়া কাভার্ডভ্যান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিল বেপরোয়া কাভার্ডভ্যান


 

সময় সংবাদ ডেস্কঃ


ঢাকার সাভারে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় হুমাইরা রহমান নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আমির হোসেনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলকায় আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত হুমাইরা রহমান সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।


পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল দিয়ে সাভার স্ট্যান্ডের দিকে যাচ্ছিল মিজানুর রহমান ও তার স্ত্রী। এ সময় তালবাগ এলকায় পৌঁছালে পেছন থেকে আসা এক কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে হুমাইরা রহমান মাটিতে পড়ে গেলে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এবং মিজানুর রহমান আহত হয়।


এ বিষয়ে সাভার হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং তার আহত স্বামীকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

Post Top Ad

Responsive Ads Here