কিশোর গ্যাং ‘রক কিং’ এর পাঁচ সদস্য দুই দিনের রিমান্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

কিশোর গ্যাং ‘রক কিং’ এর পাঁচ সদস্য দুই দিনের রিমান্ডে




সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কিশোর গ্যাং ‘রক কিং’ এর পাঁচ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ইমন আহম্মেদ শুভ (২০), মো. সুমন মিয়া (১৮), আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১), অন্তর হোসেন মোল্লা (২২) ও নাজমুল হাসান ওরফে সৈকত (২০)।

এদিন আসামিদের কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানোসহ দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার এ মামলায় তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ মনির হোসেন আসামিদের গ্রেফতার দেখানোসহ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড নিতে আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে, সোমবার রাতে র্যাব-৩ এর একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর থেকে তাদের গ্রেফতার করে। এসময় সময় তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং পাঁচটি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।

এদিকে গতকাল বুধবার রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপরে একটি প্রাইভেটকার আটকিয়ে চালককে মারধর ও গালিগালাজ করা কিশোর গ্যাং ‘রক কিং' এর পাঁচ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামি পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা যায়, গত ১৬ মে রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে কয়েকজন তরুণ বাইকার একটি প্রাইভেটকারের গতি রোধ করে। তারা প্রাইভেটকারের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। গাড়িতে আঘাতও করেন। এ সময় গাড়িতে এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। ঘটনাটি পেছনের আরেক বাইকারের হেলমেটে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

বিষয়টি আমলে নিয়ে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই তরুণরা ‘রক কিং’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

Post Top Ad

Responsive Ads Here