পরীমণির ‘বন্ধু’ অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট উদ্ধার, মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৬, ২০২১

পরীমণির ‘বন্ধু’ অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট উদ্ধার, মামলা

 


সময় সংবাদ ডেস্কঃ


চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তার বন্ধু অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বুধবার সকালে রাজধানীর দক্ষিণ খান থানায় অমির বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে।


চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার দুই নম্বর আসামি তুহিন সিদ্দিকী অমি। তার দেশের বাড়ি সিরাজগঞ্জে। নায়িকাকে ফাঁদে ফেলতে তিনিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 


জানা গেছে, অমির রাজধানীর আশকোনায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানের আড়ালে নারী পাচার করাই তার মূল কাজ।


বিত্তশালী ও তাদের বখে যাওয়া সন্তানদের বিপথে নিতে অমির জুড়ি নেই। ঢাকার উত্তরা ও আশকোনায় তাদের একাধিক বাড়ি ও প্লট রয়েছে। ওই এলাকায় এক নামে তাকে সবাই চেনেন। 


গত সোমবার পরীমনির সাভার থানায় করা মামলায় নাসির উদ্দিন ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া উত্তরার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতারের সময় মাদক উদ্ধার করা হয়।  


মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অমি ও নাসিরকে গতকাল মঙ্গলবার ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া তাদের সঙ্গে থাকা তিন নারীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

Post Top Ad

Responsive Ads Here