বোয়ালমারীতে ছাত্রলীগের মাস্ক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৯, ২০২১

বোয়ালমারীতে ছাত্রলীগের মাস্ক বিতরণ



 আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের ঘোষিত নতুন আংশিক কমিটির নেতৃত্বে উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ শনিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ও পৌর ছাত্রলীগ পথচারী, দোকানদার ও ভ্যান-রিক্সা চালকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে সচেতনতা সৃষ্টি করেন। আগামীতেও ছাত্রলীগের এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতূজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, পৌর শাখার সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পী, মো. সিফাত হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here