মধুখালী উপজেলা ছাত্রলীগ কর্তৃক মাক্স বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৯, ২০২১

মধুখালী উপজেলা ছাত্রলীগ কর্তৃক মাক্স বিতরণ

 


মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী  উপজেলা পৌর ছাত্রলীগের নবগঠিত  কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে ও ফরিদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় আজ শনিবার সকাল থেকে দুপুর অবধি মধুখালী সদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সম্প্রতি ফরিদপুর জেলার করোনা পরিস্থিতি প্রকট আকার ধারণ করায় সচেতনতার অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় দোকানদার, যানবাহনের চালক ও সাধারণ মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করেন। 



সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনীক, সহ সভাপতি নাজমুল হোসেন, মিলন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা দিশান, আল রাব্বি, সাংগঠনিক সম্পাদক মির্জা জাহিদ হাসন মন, রাজিব সাহা, ফরিদ মোল্যাসহ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সকল মানবিক কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগ মধুখালী উপজেলা শাখা তার দায়িত্ব পালন করবে মর্মে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 


Post Top Ad

Responsive Ads Here