ফ্যাশনে আজকাল লম্বা চুল বেশ মানানসই। তাইতো কমবেশি সবাই চুল লম্বা করার জন্য অনেক কিছুই করেন। মনে রাখবেন, যত যাই করেন না কেন, সেই সঙ্গে জরুরি চুলের সঠিক যত্নও। কারণ সঠিক যত্নের অভাবেই চুল ঝরে যাওয়া, খুশকি কিংবা চুল ঠিকঠাক না বাড়ার সমস্যা দেখা দেয়।
তাই এখন থেকেই চুলের প্রতি যত্নবান হন। চলুন এবার জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া যত্নে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করবেন-
>> অ্যালোভেরা জেল গোসলের আগে কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখুন।
>> শ্যাম্পু শেষে চুল ধুতে পারেন ভিনেগার মিশ্রিত পানি বা চায়ের লিকার দিয়ে।
>>মেহেদী গুঁড়ার সাথে টক দই,ডিমের সাদা অংশ
ও কলা চটকে মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘণ্টা পর
শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।
>> মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
>> ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
>> পেঁয়াজের রস, দই আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এই প্যাকটা লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।
>> আমলকির গুঁড়া, শিকাকাই আর রিঠা পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে অল্প গরম করে নিন। মাথার তালুতে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন পাঁচ-সাত মিনিট। একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

