রামেকে করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

রামেকে করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু


 

সময় সংবাদ ডেস্কঃ


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মারা গেছেন। শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। আর করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।


করোনা শনাক্ত হয়ে মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও একজনের বাড়ি নওগাঁয়। আর উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।


গত ২৪ মে থেকে ১৩ জুন পর্যন্ত ২১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) মারা গেলেন ১৭৪ জন।


রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকালে রোগী ভর্তি আছেন ২৯৪ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৪১ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১১৭ জনের। আইসিইউতে চিকিৎসাধীন ১৮ জন।


গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। এরমধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের তিনজন ও নওগাঁর পাঁচজন। এসময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৩৫ রোগী।


এদিকে করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী শহরে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত এই লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। লকডাউনের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহন চলছে না। রাস্তায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে।

Post Top Ad

Responsive Ads Here