মোবাইল গ্রাহকদের আয় তদারকির প্রযুক্তি কিনছে বিটিআরসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

মোবাইল গ্রাহকদের আয় তদারকির প্রযুক্তি কিনছে বিটিআরসি


 

সময় সংবাদ ডেস্কঃ


রাজস্ব ফাঁকি রোধে মোবাইল গ্রাহকদের তদারকির প্রযুক্তি কিনছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য ৭৭ কোটি ৬৫ লাখ টাকার প্রযুক্তি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সাত হাজার কোটি টাকারও বেশি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।


বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ‘প্রকিউরমেন্ট অব ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব টেলিকম মনিটরিং সিস্টেম ফর দ্য টেলিকম নেটওয়ার্কস সিস্টেমস অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় পণ্য ও সেবা কেনা হবে। ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকায় কানাডার প্রতিষ্ঠান টিকেসি টেলিকম ইন-কর্পোরেশনের কাছ থেকে এই পণ্য ও সেবা কেনা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here