দুর্যোগেও চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে: সেতুমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

দুর্যোগেও চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে: সেতুমন্ত্রী



সময় সংবাদ ডেস্কঃ


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে প্রকাশিত ‘গ্লোবাল ফুড আউটলুক-জুন ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এসেছে- করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যও চাল উৎপাদনে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে এখন তৃতীয় স্থানে। 

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা ও প্রবৃদ্ধিতে ধীরগতি। অনেক উন্নত দেশ অর্থনীতির চাকা সচল রাখতে যেখানে হিমসিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জিত প্রবৃদ্ধি এবং ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এরই মধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছে।


তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে অগ্রযাত্রা তা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মন্ত্রী মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী কারার আহ্বান জানান। 


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, সদস্য সংগ্রহে সতর্ক থাকতে হবে; যেন কোনো চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীরা প্রাথমিক সদস্য না হতে পারে। এক ব্যক্তি কোনোভাবেই দুই পদে থাকতে পারবে না। 


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা।

Post Top Ad

Responsive Ads Here