বোয়ালমারীতে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

বোয়ালমারীতে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নবঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার বিকেল পাঁচটার দিকে বোয়ালমারী থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মো. রাজিব খান সজিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মো. সুজন মোল্যা, মো. শান্ত, মো. লোকমান মিয়া প্রমুখ।


সমাবেশে বক্তাগণ বলেন, ত্যাগীদের বঞ্চিত করে পকেট কমিটি করা হয়েছে। আমরা এ অবৈধ কমিটি মানিনা। অবিলম্বে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।


বক্তাগণ বলেন, দীর্ঘ ২৩ বছর পর নেতাকর্মীরা আশা করেছিলেন সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জেলা কমিটিকে চাপ দিয়ে প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ঘোষণা করিয়েছেন। এই কমিটি অগঠনতান্ত্রীক ও অবৈধ। 


সমাবেশ শেষে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে।


প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়। ২৩ বছর পর গত বৃহস্পতিবার (১০জুন) উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।



Post Top Ad

Responsive Ads Here