আলফাডাঙ্গায় গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আসামি কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

আলফাডাঙ্গায় গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলার আসামি কারাগারে




ফরিদপুর প্রতিনিধিঃ 


ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী শাহিদ শেখ (৩৫) নামে এক যুবকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 


বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ নং আমলী আদালতের বিচারক তরুন বাশার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।


জানা যায়, গত ১০ মে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের একটি গ্রামের ২২ বছর বয়সী এক গৃহবধূ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে পানাইল উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ একটি কবরস্থানের পাশে ধর্ষণ চেষ্টার স্বীকার হন। পরবর্তীতে এ ঘটনায় ১৩ মে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে উপজেলার পানাইল গ্রামের তারিকুল, শাহিদ শেখ ও ইসলাম শেখকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৫।


এদিকে মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১নং আসামী তারিকুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমান তারিকুল কারাগারে রয়েছেন। অপরদিকে মামলার ২নং আসামী শাহিদ শেখ ও ইসলাম শেখ দীর্ঘদিন পলাতক থেকে শাহিদ শেখ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমান আসামী ইসলাম শেখ পলাতক রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here