আশুরার ছুটির দিন পরিবর্তন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

আশুরার ছুটির দিন পরিবর্তন


 


সময় সংবাদ ডেস্কঃ



পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে এ ছুটি শুক্রবার করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ‘আশুরা’ উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের (বৃহস্পতিবার) পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) পুনরায় নির্ধারণ করা হলো।


এতে আরো বলা হয়, যে সব অফিসের সময়সূচী ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে— সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এ ছুটি পুনরায় নির্ধারণ করবে।

Post Top Ad

Responsive Ads Here