দেশে এই পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা প্রয়োগ হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৮, ২০২১

দেশে এই পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা প্রয়োগ হয়েছে

 





সময় সংবাদ ডেস্কঃ



দেশে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন মানুষ। 

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ৫ হাজার ৭২৭ আর নারী ৬৫ লাখ ৯২ হাজার ২২৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯৭ হাজার ৪৪৪ আর নারী ২২ লাখ ৩২ হাজার ৭৫২ জন।


এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮১ লাখ ৩ হাজার ১১৪ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ।


অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৭ লাখ ৯৮ হাজার ৮৩১ এবং নারী ৪০ লাখ ৯৭ হাজার ২২৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ লাখ ৭৪ হাজার ২৫১ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩১ লাখ ৮৮ হাজার ৭৯১ এবং নারী ১৮ লাখ ৮৫ হাজার ৪৬০ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।


স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পযর্ন্ত টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ৮৯ হাজার ৮৭৪ এবং নারী ৩৬ লাখ ১৩ হাজার ২৪০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৪ লাখ ৩৫ হাজার ৪১৩ জন প্রথম ডোজ এবং ৬ লাখ ৬৭ হাজার ৭০১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪১ লাখ ৬ হাজার ৫১১ এবং নারী ৩৩ লাখ ২৮ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন পুরুষ এবং নারী ২ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন।


ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৫২১ এবং নারী ১৩ হাজার ২৬৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪১ হাজার ৫৩৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৫ হাজার ২৭৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ২৬২ জন।


এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা প্রয়োগ হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ। এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৩৫ হাজার ৯৪৫ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এর মধ্যে ২৪ লাখ ৯০ হাজার ৪৭৯ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৬ হাজার ৭০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।


প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪৫ হাজার ৯২৮ এবং নারী ১০ লাখ ৪৪ হাজার ৫৫১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯০ হাজার ১৭ জন পুরুষ এবং নারী ৫৬ হাজার ৬৯২ জন।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here