ময়লা ফেলে প্রাণ দিলেন বৃদ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

ময়লা ফেলে প্রাণ দিলেন বৃদ্ধ


 


জেলা প্রতিনিধিঃ



চট্টগ্রামে ময়লা ফেলানোকে কেন্দ্র করে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ খুন হয়েছেন। রোববার রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা পাঁচ নম্বর কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

খুন হওয়া বৃদ্ধের নাম আব্দুল মালেক। তিনি ওই এলাকার বাসিন্দা।


জানা গেছে, প্রতিবেশী আলাউদ্দিনের বাড়ির সামনে ময়লা ফেলতো আব্দুল মালেকের পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে আব্দুল মালেককে কিল-ঘুষি ও বাঁশ দিয়ে আঘাত করেন আলাউদ্দিনসহ কয়েকজন। পরে রক্তাক্ত অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয় স্থানীয়রা।


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, রাতে ওই বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ঘটনার পর আলাউদ্দিন ও অন্যান্যরা পালিয়ে গেলেও আলাউদ্দিনের স্ত্রীকে আটক করা হয়। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকিদেরও আটক করতে অভিযান অব্যাহত আছে।

Post Top Ad

Responsive Ads Here