২৪ ঘণ্টায় বগুড়ায় ১১ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

২৪ ঘণ্টায় বগুড়ায় ১১ জনের প্রাণহানি


 



জেলা প্রতিনিধিঃ



বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬ জন করোনায় ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৭ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৪৭ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই।


সোমবার বেলা সোয়া ১১ টার দিকে দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এসব নিশ্চিত করেন। 


ডা. সাজ্জাদ-উল-হক বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ২৬০টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।




ডা. সাজ্জাদ-উল-হক আরো বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২৬ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Post Top Ad

Responsive Ads Here