আবহাওয়া অফিসের নতুন বার্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

আবহাওয়া অফিসের নতুন বার্তা


 



সময় সংবাদ ডেস্কঃ



রাজধানীসহ আশপাশের অনেক এলাকার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। দুপুর গড়াতেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদিন রাজধানীসহ আশপাশের এলাকার আবহাওয়া বেশ ভালো যেতে পারে। সকালের মেঘলা আকাশ দুপুরের পর কেটে যাবে। 


আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here