রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী


 




নিজস্ব প্রতিবেদকঃ


রেজিস্ট্রেশনের মাধ্যমেই সবাইকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন। 


এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম চালু করা হচ্ছে না। 


জাহিদ মালেক বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে দেশের ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।





তিনি আরো বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।

Post Top Ad

Responsive Ads Here