জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুর দোলখালী গ্রামের মাঠ থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। সেসময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে দোলখালীর মাঠে স্থানীয়রা কৃষিকাজের জন্য গেলে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশের মাথার বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়। কে বা করা কেন তাকে হত্যা করেছে তদন্ত শেষে জানা যাবে।

