মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
শনিবার আনুমানিক রাত ৮ টার সময় মধুখালী বাজার মধুবন শপিংমল এর সামনে একটি মুমূর্ষ রোগীবাহী এম্বুলেন্স আলোচিত সেই অপরিকল্পিত ডিভাইডারের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ।
অ্যাম্বুলেন্সটিতে থাকা রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, তারপর এই দুর্ঘটনার কারণে রোগীর মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত জনগণ বলেন,
“উপজেলা প্রশাসন মধুখালী ফরিদপুর এর কাছে আমাদের প্রশ্ন, আর কত দুর্ঘটনা হলে আপনাদের টনক নড়বে ? ”
তারা আরো বলেন, এর আগেও এই একই জায়গায় আরো কয়েকবার সড়ক দুর্ঘটনা ঘটেছে, তবুও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই ডিভাইডার টি অতিসত্বর উচ্ছেদ করা হোক।

