আবারো বেড়েছে স্বর্ণের দাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

আবারো বেড়েছে স্বর্ণের দাম


 


সময় সংবাদ ডেস্কঃ


আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে আবারো সোনার দাম বেড়েছে। সব মানের সোনার দাম ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।


বাজুস জানায়, রোববার থেকে ভা‌লোমা‌নের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। তবে সোনার দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে।


বাজুস আরো জানায়, করোনার কারণে বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাফতরিক জটিলতায় গোল্ড ডিলাররা সোনার বার আমদানি করতে পারছেন না।


এছড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here