রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা গ্রেফতার




জেলা প্রতিনিধিঃ



 নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএনের সিভিল টিম। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে ২-৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা হল, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান, ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদরে আজিজ।


রোববার সকালে বিদেশী নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে আসামিদের হাতিয়া কোর্টে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল   


নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের আটক করে রাত্রিকালীন মোবাইল পার্টির কাছে হস্তান্তর করে। পরে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here