সাহায্য চেয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১০, ২০২১

সাহায্য চেয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান


 


আন্তর্জাতিক ডেস্কঃ



তালেবানদের হামলায় বিপর্যস্ত আফগানিস্তানের মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা। হামলা ও আক্রমণে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে সংগঠনটি। এমতাবস্থায় নিজ দেশের মানুষদের জন্য সবার সাহায্য চেয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন রশিদ খান। সেখানে নিজ দেশের অবস্থা বর্ণনা করে তিনি লেখেন, প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ! আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। শিশু ও নারী সহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছে।


এরপর সবার কাছে সাহায্যের আকুতি জানিয়ে রশিদ লেখেন, হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত। ঘরবাড়ি এবং সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের বিশৃঙ্খলায় ফেলে রাখবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তান ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।


আফগানিস্তানে হামলার মাধ্যমে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। সর্বশেষ দেশটির সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাক দখলে নিয়েছে গোষ্ঠীটি। এর ফলে গত চারদিনে ৬টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।


সোমবার দেশটির স্থানীয় সময় সকালে তালেবান এক বিবৃতিতে উত্তরাঞ্চলীয় প্রদেশটির শহর নিজেদের অধীনে নেয়ার কথা জানায়। বিষয়টি ফরাসি নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছে সামাঙ্গান প্রদেশের উপ-গভর্নর।


তিনি বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। সেখান থেকে আফগান সরকারের কার্যক্রম ও পুলিশ স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে। শহরটি দখল নিতে গিয়ে কতজন হতাহত হয়েছে তা জানায়নি কোন পক্ষ।


এদিকে লস্কার গাহ, হেরাত এবং কান্দাহার নিয়ন্ত্রণে নিতে আফগান বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে তালেবানের। এমন পরিস্থিতিতে দেশে শান্তি ফিরিয়ে আনতে বিশ্ববাসীর কাছে সাহায্য চাইলেন রশিদ খান। 

Post Top Ad

Responsive Ads Here