নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর কালুখালীতে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজিত চৌধুরী ও বিমল রায়। তারা নীলফামারী সদরের হারাজি কুকা পাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেল যোগে সুজিত ও বিমল কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

