সোনার ব্যবসায় সাকিব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

সোনার ব্যবসায় সাকিব


 


সময় সংবাদ ডেস্কঃ



বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এর আগে অনেক ব্যবসাতেই নাম লিখিয়েছেন যার ভেতর আছে হোটেল-রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, বিদ্যুৎ-কেন্দ্র, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজার, কাঁকড়া ও কুঁচের খামার ইত্যাদি। এবার সোনার ব্যবসাও শুরু করলেন টাইগার অলরাউন্ডার।

দেশের এক জাতীয় দৈনিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ব্যবসা শুরুর বিষয়ে জানান সাকিব। যেখানে শ্লোগান রাখা হয়েছে- সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর।


সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের নাম বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর কথা জানিয়ে তিনি বলেন, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।


স্বর্ণ আমদানি হালাল উল্লেখ করে বিজ্ঞাপনটিতে সাকিব জানান, স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।

তার প্রতিষ্ঠান থেকে দেশবাসীকে খাঁটি সোনা কেনার আহ্বান জানিয়ে সাকিব বলেন, আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।

Post Top Ad

Responsive Ads Here