আব্দুর রহমানের পক্ষে অক্সিজেন কন্সান্ট্রেটর ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

আব্দুর রহমানের পক্ষে অক্সিজেন কন্সান্ট্রেটর ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ




 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০আগস্ট সোমবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান এর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করা হয়।

হস্তান্তর কালে আলফাডাঙ্গায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমূল হাসান, উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল , গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো,সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, পৌরছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান, সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


এর আগে সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের নিকট মো. আব্দুর রহমানের পক্ষে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ও অক্সিজেন কনসেনট্রেটর, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর ফাহিম, ছাত্রলীগ নেতা মো. সিফাত হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here