২৪ ঘণ্টায় দেশে ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

২৪ ঘণ্টায় দেশে ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


 



সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতেই ১৮৮ জন রোগী।

বুধবার রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাসপাতালে নতুন ২১১ জন এবং ঢাকার বাইরে নতুন ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 


তারও আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় ১৮১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।



চলতি বছরের প্রথমদিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫ হাজার ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here