আজ থেকে খুলে দেয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

আজ থেকে খুলে দেয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা


 




নিজস্ব প্রতিবেদকঃ




করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলছে। শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানাটি উন্মুক্ত থাকবে। 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ।


তিনি বলেন, রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।


তিনি আরো বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হব

চিড়িয়াখানার পরিচালক বলেন, চিড়িয়াখানার বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হবে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করা হবে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সর্তক করা হবে। প্রাণীদের সামনে আরো নিরাপত্তা বাড়ানো হবে।

Post Top Ad

Responsive Ads Here