রামেকে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

রামেকে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। নতুন ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর দুজন ও উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন মারা যান।


তিনি আরো জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

এর আগে, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ০২ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here