সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল হেলাল। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করে র্যাব।

