টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৪, ২০২১

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ


 


সময় সংবাদ ডেস্কঃ



পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ মাঠে নামছে দু’দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড।


অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টি-২০ জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। মঙ্গলবার টাইগারদের করা ১৩১ রানের জবাবে অজিরা করতে পেরেছে ১০৮ রান। সেই ধারা বজা রেখে এই ম্যাচেও জয়ের লক্ষ্য নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।


অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে আগের ম্যাচের গ্লানি ভুলে নতুন করে শুরু করতে। সিরিজে ফিরতে এই ম্যাচ জিততেই হবে তাদের। 

















সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।


অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:


অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

Post Top Ad

Responsive Ads Here