২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২৫৮ শনাক্ত, মৃত্যু ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২৫৮ শনাক্ত, মৃত্যু ১


 

নিজস্ব প্রতিবেদকঃ



চলতি আগস্ট মাসের ২৪ দিনে পাচ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৮ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ৩৭ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে ২১২ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৪৬ জন।


সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৭৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৯৮৮ জন, আর বাকি ৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।


এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৫৭৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন।

Post Top Ad

Responsive Ads Here