বঙ্গপোসাগর কেপে উঠলো ভৃমিকম্পে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

বঙ্গপোসাগর কেপে উঠলো ভৃমিকম্পে

 



আন্তর্জাতিক ডেস্কঃ



ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, এর ফলে দেশটির তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের একাংশে কম্পন অনুভূত হয়। তবে সুনামি নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।

সোমবার দুপুর ১২ টা ৩৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। তবে এর ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও শোনা যায়নি।


ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২৯৬ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের রাজামুন্ডির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩১২ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের গুন্টুরের দক্ষিণ-পূর্বে ৩৩৯ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের তিরুপতির পূর্ব ও উত্তর-পূর্বে ৩৮৬ কিলোমিটার, চেন্নাইয়ের পূর্ব ও উত্তর-পূর্বে ৩২০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।


চেন্নাইয়ের আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত কম্পন নিয়ে পর্যাবোচনা করা হচ্ছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তার জেরে চেন্নাই-সহ উত্তর তামিলনাড়ুর একাংশও কেঁপে উঠেছে।

Post Top Ad

Responsive Ads Here