জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামে করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন নগরীর ও সাতজন উপজেলার। এছাড়া শনাক্ত হয়েছেন ৪৩৮ জন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইপিক হেলথ কেয়ারে দুই হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ২৭৯ জন, লোহাগাড়ার একজন, সাতকানিয়ার তিনজন, বাঁশখালীর ১১ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের চারজন, পটিয়ার পাঁচজন, বোয়ালখালীর ২৯ জন, রাউজানের ৪৯ জন, ফটিকছড়ির তিনজন, হাটহাজারীর ছয়জন, সীতাকুণ্ডের ৩১ জন ও মিরসরাইয়ের দুইজন একজন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭০ হাজার ৫৪ জন ও উপজেলা পর্যায়ে ২৫ হাজার ৪৬২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৫১৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ১৩৯ জন। এর মধ্যে নগরীর ৬৫৩ জন ও উপজেলার ৪৮৬ জন রয়েছেন।

