খুলনায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

খুলনায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু





জেলা প্রতিনিধিঃ


খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭১ জন।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের।


স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।


খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

Post Top Ad

Responsive Ads Here