রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী চারঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম প্রয়াণ দিবস পালন হয়েছে। উপজেলা প্রশাসন, আ’লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে বাহারি রং এর ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা চোরম্যান ফকরুল ইসলাম, ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, পৌর আ’লীগ সভাপতি সাজ্জাত হোসেন, ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জাতীয় শোকদিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা করেন।
বঙ্গবন্ধুর ৪৬তম প্রয়াণ দিবস পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে কুরআন তেলোয়াত, হাম ও নাথ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তিতাসহ নানা বিষয়ে বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হল রুমে এই বিশেষ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। পরিশেষে উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর ৪৬তম প্রয়াণ দিবসে সচেতন মূলক বক্তিতা দিয়েছেন।

