পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে আসলেই আবারো গণটিকা। কার্যক্রম শুরু হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে আসলেই আবারো গণটিকা। কার্যক্রম শুরু হবে


 


সময় সংবাদ ডেস্কঃ



স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে।

রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত টিকা হাতে না আসায় আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না।


তিনি বলেন, চীনের সঙ্গে টিকা পেতে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম আবারো শুরু হবে।


জাহিদ মালেক বলেন, এ সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষ সপ্তাহের মধ্যে আরো ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। সংক্রমণের হার এখন কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই, আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনতে চাই।

Post Top Ad

Responsive Ads Here