ভ্যাকসিন বিক্রির দায়ে আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

ভ্যাকসিন বিক্রির দায়ে আটক ১


 







জেলা প্রতিনিধিঃ


সরকার কর্তৃক প্রদত্ত গরুর রোগ প্রতিরোধ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ না করে বিক্রয় করার সময় এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। সোমবার সকালে নোয়াখালীর চরজব্বর থানার ওসি মো.জিয়াউল হক এ তথ্য জানান।

আটক মো.তারেকুর রহমান ভোলা সদরের রাফতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তি রোববার বিকেলে সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজারে অসাধু উপায়ে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের ভ্যাকসিন বিক্রি করার সময় বেসরকারি বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ান ফার্মার নোয়াখালী জেলা বিক্রয় প্রতিনিধি হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।


ওসি জিয়াউল হক আরো জানান এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Post Top Ad

Responsive Ads Here