ধোঁয়া নিয়ে দ্বন্দ্বে খুন হলেন এক নারী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

ধোঁয়া নিয়ে দ্বন্দ্বে খুন হলেন এক নারী


 


জেলা প্রতিনিধিঃ



রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে এক নারী খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খাদিজা বেগম ওই গ্রামের মুক্তার বেপারির স্ত্রী। 


এ ঘটনায় খাদিজার স্বামী মোক্তার বেপারি বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন।


সোমবার ভোরে টঙ্গীবাড়ি থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। আটকরা হলো— রমজান বেপারি, বকুল বেগম, নাজমুল হাসান অভি, আনোয়ার হোসেন ছৈয়াল, আলী ইসলাম।

মুক্তার বেপারির সঙ্গে তার প্রতিবেশী রমজান বেপারি গংদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে দ্বন্দ্বে রোববার সন্ধ্যায় দুই পক্ষ ফের বিবাদে জড়িয়ে পড়ে।


এ সময় প্রতিবেশী রমজান গং মুক্তার বেপারির স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পেটায় ও পেটে লাথি মারলে খাদিজা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক অরিন ফারজানা তাকে মৃত ঘোষণা করে।


স্থানীয় মেম্বার ইব্রাহিম জানান, রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে মূলত বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরেই খুন হন খাদিজা।


এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here