ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল


 


সময় সংবাদ ডেস্কঃ


গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ২৩৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২১৩ ডেঙ্গু রোগী রাজধানীর বাসিন্দা। আর বাকিরা রাজধানীর বাইরের। এ নিয়ে দেশে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ১০ হাজার ছাড়াল।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।


এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ২৫২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২০২ ডেঙ্গু রোগী রাজধানীর বাসিন্দা। আর বাকি ৫০ জন রাজধানীর বাইরের। 


বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৯৮০ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৩ জন রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১০ হাজার ৯০ জন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

Post Top Ad

Responsive Ads Here