করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে





নিজস্ব প্রতিবেদকঃ


দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে। এসময় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্তের হার ১২.০৭ শতাংশ।


সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এর আগে রোববার করোনায় ৮৯ জনের মৃত্যু ও ৩ হাজার ৯৪৮ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here