আবু সাঈদ শাকিল ,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ (৩০ আগস্ট) জায়গা-জমির বিরোধের জের ধরে বাড়ির সীমানায় বসত ঘর নির্মানকে কেন্দ্র করে দির্ঘদিনের চলে আসা মনমালিন্নে মৃত্যুপথযাত্রী জেঠার গায়ে উত্তপ্ত গরম পানি দেয়া সহ একই পরিবারের ৪ জনকে গুরতর আহত করা হয়।
এ ঘটনায় ২ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটককৃতরা হলেন আবু নাছের সবুজ(৪০) বিবি কুলছুম (৩৮) মোট ২জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প বরণ চাকমা জানান,অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দীন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, রবিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুনাফ মিয়া বাড়ির ভুক্তভোগী পরিবার সিরাজুল ইসলামের মেঝ মেয়ে শান্তা ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার (২৮ আগষ্ট) আমার চাচাতো ভাই মেহেদী হাসান, চাচা আবু নাছের সবুজ, চাচী বিবি কুলসুমকে বিবাদী করে থানায় অভিযোগ করেছি কিন্তু এখনো অভিযোগ গ্রহণ করেনি।
পরবর্তীতে গরম পানিতে ঝলসে দেওয়া ও হামলায় গুরুতর আহতদের একটি ভিডিও এবং কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে জেলা পুলিশের এবং আসামীদের দ্রুত গ্রেফতার করা হয়।

