বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ৩১, ২০২১

বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ছবি: প্রতিনিধি


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বোনের জন্য ফুল ও বিয়ের জিনিসপত্র আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সোহাগ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ উপজেলার ধাঁসিড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নবগ্রাম নিবাসী ফখরুল ইসলামের বড় ছেলে।সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই জহিরুল ইসলাম সোহাগের মৃত্যু হয়। 


কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here