যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, মানুষ পানিবন্দি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, মানুষ পানিবন্দি


 


সময় সংবাদ ডেস্কঃ



সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল থেকে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ।


জানা গেছে, চলনবিলসহ জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা কয়েক দিন যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।


তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি ও গোচারণ ভূমি। পানিতে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার গো-খামারিরা। সড়ক ও বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন বন্যা কবলিতরা। তবে এখনও সরকারি বেসরকারি কোনো সহায়তা নিয়ে তাদের কাছে এগিয়ে আসেনি কেউ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here