বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড দল


 


সময় সংবাদ ডেস্কঃ


বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকায় পা রাখে কিউইদের ২১ সদস্যের দল।

বাংলাদেশ সফরে চার্টার্ড ফ্লাইটে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে সে পথে না হেঁটে বাণিজ্যিক বিমানে অকল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকায় আসে টম লাথামের দল। 


নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে কিউইরা।


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ মাঠে গড়াবে আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোর নিচে। বিকেল ৪টায় শুরু হওয়া সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


১৫ সদস্যের টি-২০ স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের মোট সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৫ জন আগেই বাংলাদেশে এসেছেন। আজ এলেন বাকী ২১ জন।


বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল:


টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

Post Top Ad

Responsive Ads Here