ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেফতার




সালথা,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় গণধর্ষণ মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সালথা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথা গ্রামের চুন্নু শেখের ছেলে হোসাইন শেখ (২০), মৃত জয়নাল মোল্যার ছেলে হোসেন মোল্যা (২০), মৃত মান্নান মোল্যার ছেলে রেজাউল মোল্যা(৩৫), রশিদ মোল্যার ছেলে জাকির মোল্যা (২১) ও সেমেল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।


সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় মামলা করেন এক নারী। যার মামলা নং-১৩। মামলার পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here