জাতির পিতার পলাতক হত্যাকারীদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: সেতু মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

জাতির পিতার পলাতক হত্যাকারীদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: সেতু মন্ত্রী


 


সময় সংবাদ ডেস্কঃ



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর এখনো বিভিন্ন দেশে যেসব আসামি পলাতক আছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তাদেরও ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

রোববার রাজধানীর বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কেনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলো না, তার কারণ খুঁজে দেখতে হবে। 


তিনি বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারা পলাতক, তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তখনই ঘাতকরা রাতের আধারে সপরিবারে তাকে হত্যা করে।



ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনো কিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরূপ উন্মোচন করা উচিত। স্বাধীনতার পরাজিত শক্তির কুশীলবরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য বর্বরোচিত হামলা করে বঙ্গবন্ধুকে হত্যা করে। 

Post Top Ad

Responsive Ads Here