চীন থেকে এলো ১ কোটি ৩৫ লাখের বেশি টিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৫, ২০২১

চীন থেকে এলো ১ কোটি ৩৫ লাখের বেশি টিকা





সময় সংবাদ ডেস্কঃ




মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শুরু থেকেই দেশে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিতকায় এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে আনা হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাত ১২টার পর চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৮০ লাখ ডোজ টিকা এলো। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, শনিবার রাত ১২টার পর আরো ১০ লাখ ডোজ টিকা বিমানের শিডিউল ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে।

সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম থেকে সব মিলিয়ে সাত কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হচ্ছে। এর মধ্যে দেড় কোটি ডোজের দাম ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকি ছয় কোটি টিকার বিষয়ে কাজ চলছে।























গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেব বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরো ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Post Top Ad

Responsive Ads Here